মেঘনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
বৃহস্পতিবার সকাল ০৮:০৯, ৩০ জুলাই, ২০২৬
কুমিল্লার মেঘনা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) মেঘনা উপজেলা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও চলমান পরিস্থিতি তুলে ধরেন এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে মতামত দেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে জনস্বার্থে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মৌসুমি আক্তারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সদস্য সচিব এসএম মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম সালাউদ্দিন সরকারসহ মেঘনা উপজেলা বিএনপির উপজেলা নেতারা।



