ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গাঁজাসহ যুবক গ্রেফতার

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার রাত ০৮:৪০, ৬ জুলাই, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ রোববার গভীর রাতে ১৯ পুরিয়া গাঁজাসহ সামাদুর রহমান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার নিকট থেকে গাঁজা বিক্রির ৩৫০ টাকাও জব্দ করেছে। সোমবার আদালতের মাধ্যমে পুলিশ তাকে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, রোববার রাতে শাহবাজপুর বাজারের খেলার মাঠ সংলগ্ন স্থানে বসে গাঁজা বিক্রি করছিল সামাদুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। এসময় শরীর তল্লাশী করে পুলিশ তার নিকট থেকে ১৯ পুরিয়া গাঁজা ও গাঁজা বিক্রির ৩৫০ টাকা জব্দ করেছে। শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোশাররফ হোসেন জানান, গ্রেফতার যুবককে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT