ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

পীরগাছায় পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার ১২:৫৪, ৪ জুলাই, ২০২০

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছায় পানিতে পড়ে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ছোট ঝিনিয়া (উচা ব্রীজ) সংলগ্ন মো. রেজাউল করিমের মেয়ে রিয়ামনি (২) বাড়ির পাশে জমে থাকা পানিতে পড়ে এক মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রেজাউল করিম ও শিরিনা বেগম দম্পত্তির ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রেজাউল করিম ঢাকায় থাকার সুবাদে তার স্ত্রী শিরিনা বেগম আজ (৩ জুলাই) বেলা ৩টায় তার সাথে মোবাইল ফোনে কথা বলছিল। তখন তার মেয়ে রিয়ামনি বাড়ির উঠানে খেলছিল। তার স্ত্রী শিরিনা বেগম মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ির বাহিরে চলে যায়। এসময় তার মা শিরিনা বেগমের রিয়ামনির কথা মনে ছিল না। মোবাইলে কথা বলা শেষে রিয়ামনিকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে, খুঁজতে বের হয়। এক সময় বাড়ির পাশে জমে থাকা পানিতে রিয়ামনির লাশ ভাসতে দেখে চিৎকার করে তার মা শিরিনা বেগম। দুই বছরের শিশু রিয়ামনির মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া বইছে। ৭নং পীরগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোস্তাফিজার রহমান রেজা রিয়ামনির মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন। এ বিষয়ে পীরগাছা থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, পানিতে পড়ে মৃত শিশুটির কবর দেয়ার ব্যাপারে আইনত কোনো বাধা নেই।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT