ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আদমদীঘিতে স্ত্রীর উপর অভিমানে স্বামীর আত্মহত্যা

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার রাত ০৮:৫০, ২৪ জুন, ২০২০

মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে স্ত্রীর উপর অভিমান করে বিষপানে স্বামী রুবেল হোসেন নামের এক ব্যক্তি আত্মাহত্যা করেছে। মৃত রুবেল হোসেন উপজেলার ছাতিয়ানগ্রাম পশ্চিম সিংড়া গুচ্ছ গ্রামের আলী হোসেনের ছেলে। বুধবার সকালে ওই গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, স্ত্রীর সাথে সাংসারিক বিষয়ে কথা কাটাকাটি নিয়ে অভিমানে স্বামী রুবেল নিজ বাড়িতে সবার অজান্তে মঙ্গলবার দিবাগত রাতে বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা জানতে পেয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। বুধবার সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেন। আদমদীঘি থানার পরিদর্শক জালাল উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT