ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

রৌমারীতে ৩ বছরের শিশু ধর্ষণ: ধর্ষণের অভিযোগে আটক ১

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার সন্ধ্যা ০৭:১২, ২৮ মার্চ, ২০২০

 সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে ৩ বছরের শিশু কন্যা শিশুকে ধর্ষণ করায় ধর্ষককে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বাওয়াইর গ্রামে এঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বাওয়াইর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে হোসেন আলী একই গ্রামের স্বপন মিয়ার ৩ বছরের শিশু কন্যাকে ফুসলিয়ে তার নিজের শুয়ার ঘরে নিয়ে ধর্ষনকালে শিশুটির আত্মচিৎকারে তার মা দৌঁড়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। এসময় ধর্ষক দৌঁড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করে। রৌমারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নূপুর বিশ্বাস জানান, শিশুটিকে ধর্ষনের প্রাথমিক আলামত পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম হাসপাতালে রের্ফাড করা হয়েছে। রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো. দিলওয়ার হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে জেল-হাজতে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT