ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আমার গাঁ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০১:৫২, ২৭ এপ্রিল, ২০২১

আমার গ্রাম 

মোঃ বুলবুল হোসেন 

 

আমার গ্রামের খালে বিলে

ফুলে মাছে ভরা,

আমার গ্রামের জেলে হাসে

নদীতে জলভরা।

 

আমার গ্রামে শিল্পীর আঁকা

রং তুলিতে ছাওয়া,

দক্ষিণ হাওয়া শীতল পরশ

বসন্তের গান গাওয়া।

 

আমার গ্রামের নৌকা গুলো

চলে নদীর বাঁকে,

মেঘ বালিকা আমার গ্রামে

 হাওয়া শীতল রাখে।

 

আমার গ্রামে বৃষ্টি ঝরনা

ঝরে হেসে হেসে,

শিশির কণা হেসে বলে

আমি ধানের শীষে।

 

আকাশ বুকে মেঘ বালিকা

সকাল-সন্ধ্যা জেগে,

আমার গ্রামে ফুল ফুটেছে

প্রেমের অনুরাগে।

 

আমার গ্রামে প্রকৃতি আলো

পাড়ার ঝোপে ঝাড়ে,

গন্ধে মাখা ফুলের সুবাস

স্বপ্ন গুলো নীড়ে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT