ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

১৪৪২ হিজরি সনের পবিত্র রবীউস ছানী শরীফ মাসের চাঁদ দেখার এস্ট্রোনমিক্যাল রিপোর্ট

নুরুল হুদা নুরুল হুদা Clock রবিবার রাত ০২:৫৩, ১৫ নভেম্বর, ২০২০

আগামী ২৯ শে রবীউল আউয়াল শরীফ ১৪৪২ হিজরি, ১৯ সাদিছ ১৩৮৮ শামসী (১৬ নভেম্বর, ২০২০) ইসনাইনিল আযীম শরীফ (সোমবার) সন্ধ্যায় চাঁদ দিগন্তরেখার ১২ ডিগ্রীর উপরে অবস্থান করবে এবং চাঁদের বয়স হবে প্রায় ৩১ ঘণ্টা । সেদিন ঢাকায় সূর্যাস্ত ৫ টা ১৩ মিনিটে এবং চন্দ্রাস্ত ৬ টা ২০ মিনিটে অর্থাৎ ১ ঘন্টা ০৭ মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত যাবে ।

সেদিন চাঁদ অবস্থান করবে ২৩৯ ডিগ্রী আযিমাতে এবং সূর্যের অবস্থান থাকবে ২৪৯ ডিগ্রী আযিমাতে।  সূর্যাস্তের সময় চাঁদ ১৬ ডিগ্রীর বেশী কোণ করে সূর্য থেকে সরে থাকবে এবং চাঁদের ০২.১৫% আলোকিত থাকবে ।  সেদিন বাংলাদেশের আকাশে পবিত্র রবীউস ছানী শরীফ মাস উনার চাঁদ দেখা যাবার যথেস্ট সম্ভাবনা আছে।

সম্মানিত শরীয়ত অনুযায়ী প্রতি মাসে চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া। সে লক্ষ্যে সকলকে আগামী ২৯ শে রবীউল আউয়াল শরীফ ১৪৪২ হিজরি, ১৯ সাদিছ ১৩৮৮ শামসী (১৬ নভেম্বর,২০২০) ইসনাইনিল আযীম শরীফ (সোমবার) সন্ধ্যায় চাঁদ তালাশ করতে হবে।

 

 

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT