ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সিলেটে আরো এক নারী করোনা রোগী সনাক্ত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০৮:১৩, ১৩ এপ্রিল, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে (পরীক্ষাগার) ৬ষ্ঠ দিনের পরীক্ষায় আরও এক নারীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তার বাড়ি সুনামগঞ্জের সদর উপজেলায়। সোমবার (১৩ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ওই সূত্র জানায়, ৬ষ্ঠ দিন মোট ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে এক নারীর করোনা পজিটিভ এসেছে। এছাড়া নেগেটিভ এসেছে বাকিদের। এদিকে করোনা ভয়াবহতায় এগিয়ে গেছে সুনামগঞ্জ। এর আগে পঞ্চম দিনের পরীক্ষায় সুনামগঞ্জের আরও একজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়।

এ নিয়ে সুনামগঞ্জ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দুজন। এর আগে ৭ এপ্রিল (মঙ্গলবার) সিলেট ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ও ভাইরোলোজি বিভাগে স্থাপিত করোনা ভাইরাস পরীক্ষার বিশেষায়িত পলিমার্স চেইন রিঅ্যাকশান (পিসিআর) ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়।

প্রথম দিন ৯৬টি নমুনা পরীক্ষা করা হলে সবকটি পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। পরে বৃহস্পতিবার দ্বিতীয় দিনও ২৪ জনের করোনা সনাক্ত পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে এবং তৃতীয় দিনও ৪৮ এবং চতুর্থ দিনের ৪৮ রিপোর্টও রিপোর্ট নেগেটিভ আসে।

তবে পঞ্চম দিন ৯৪ জনের মধ্যে একজন ও ৬ষ্ঠ দিনেও একজনের করোনা ভাইরাস ধরা পড়ে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT