ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার দুপুর ০১:০৭, ১৫ জুন, ২০২০

সিলেট সিটি কর্পোরেশন এর প্রথম নির্বাচিত মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সিলেট মহানগর আওয়ামীলীগ এর সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। পরিবেশ মন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরিবেশ মন্ত্রী বলেন, সিলেটের আওয়ামী লীগের রাজনীতিতে বদর উদ্দিন আহমদ কামরানের অবদান চিরস্মরণীয়। আওয়ামীলীগের তৃনমুল নেতাকর্মীদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন প্রত্যন্ত অঞ্চল চষে বেড়ানা বদর উদ্দিন আহমেদ কামরান। তাঁর শূন্যতা পূরণ হবার নয়। সিলেটের উন্নয়ন ও জনসেবার জন্য তিনি দীর্ঘদিন মানুষের মনে বেঁচে থাকবেন। প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত জনাব কামরান (৬৯) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাত ৩টায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি ওয়া রাজিউন)।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT