ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সিরাজগঞ্জে বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার সন্ধ্যা ০৭:১৯, ১৯ জুন, ২০২০

নাজমুল হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে সাপের কামড়ে আরাফাত হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯জুন) সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে। সে পেঙ্গুয়ারী গ্রামের আরিফুল ইসলামের ছেলে। শিশুর বাবা আরিফুল ইসলাম জানান, ভোররাতে ঘুমন্ত অবস্থায় আমার ছেলে আরাফাতকে সাপ কামড় দেয়। এসময় শিশুটি ঘুম ভেঙ্গে কান্নাকাটি করলে তাকে উদ্ধার করে স্থানীয় ওঝা (সাপুড়ে) কাছে নিয়ে গেলে তিনি সাপের কামড় দেয়ায় মারা গিয়েছে বলে জানান। এ সময় তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এ বিষয়ে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আমানুল্লাহ জানান, সাপে কাটা শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগে তারা সাপুড়েকে দেখিয়ে হাসপাতালে নিয়ে আসতে দেরি করেন। তাতে হাসপাতালে আসার আগেই শিশুটি মারা যায়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT