ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাবেক ব্যাংক কর্মকর্তা এবং সাংবাদিক আঃ করিমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock রবিবার বেলা ১২:৪৯, ১৪ জুন, ২০২০

মোরশেদ আলম, যশোর প্রতিনিধি: যশোর কেশবপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবদিয়া গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেত্রী রাশিদা খাতুনের স্বামী, মোঃ আঃ করিম (৫৯) হৃদরোগ জনিত কারণে গত ২৯ মে মৃত্যু বরণ করেন ৷ ব্যাক্তিগত জীবনে মৃত মোঃ আব্দুল করিম ব্যাংক কর্মকর্তা ছিলেন, এবং তিনি সুনামের সাথে সাংবাদিকতা পেশার সাথে ও নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার স্ত্রী রাশিদা খাতুন ও একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন ও বর্তমান তিনি আওয়ামী লীগ নেত্রী এবং সমাজসেবক হিসবে পরিচিত লাভ করেছেন। তারা দুজনেই সমাজের জন্য অনেক কিছু দিয়েছেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক জন কে চলে যেতে হয়েছে সবাই কে ছেড়ে। মৃত আঃ করিমের স্ত্রী তার স্বামীর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এবং মহরুমের আত্মার মাগফিরাত কামনায় গত ১২ জুন (শুক্রবার) কেশবপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ৫টি মসজিদে দোয়া মাহফিলের অনুষ্ঠান করার ব্যাবস্থা করেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT