ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাবেক বিমান বাহিনী প্রধান হান্নান ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

জাতীয় ২১১৬ বার পঠিত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock সোমবার বেলা ১২:৪৬, ৩০ মার্চ, ২০২৬

সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

 

সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

 

জানা যায়, এদিন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান পৃথক দুটি আবেদন জমা দেন। আবেদনে উল্লেখ করা হয়, শেখ আব্দুল হান্নান ও তাহমিদা বেগম করদাতা হিসেবে নিবন্ধিত এবং চলমান মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সকল প্রাসঙ্গিক তথ্য ও রেকর্ড জব্দ করা জরুরি। এতে তাদের আয়কর নথি খোলার সময় থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত সব তথ্য অন্তর্ভুক্ত করার কথা বলা হয়।

 

শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন এবং সংশ্লিষ্ট নথি জব্দের নির্দেশ দেন।

 

উল্লেখ্য, এর আগে গত ৬ মে একই আদালত শেখ আব্দুল হান্নানের সম্পদ জব্দের নির্দেশও দিয়েছিলেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT