ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাপাহারে গাঁজা সহ বাবা-মেয়ে আটক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০৯:৩১, ৩০ মে, ২০২০

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ৪ কেজি গাঁজা সহ বাবা-মেয়েকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, মহাদেবপুর উপজেলার দক্ষিন উড়া গ্রামে আব্দুল মন্ডলের ছেলে আলাউদ্দীন (৪৫) ও তার মেয়ে সামিহা (১৯)।

পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার গোয়ালা ইউনিয়নে ফজিলাপুর মোড়ে একটি ভ্যানে করে ওই বাবা-মেয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই এর নেতৃত্বে এসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

এসময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা, ১ টি স্মার্টফোন, ১টি বাটন ফোন সহ নগদ অর্থ ১হাজার ৬শ টাকা জব্দ করে থানা পুলিশ।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT