ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাতক্ষীরায় করোনা আক্রান্ত ৭ জনের বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ০৯:০৮, ৫ জুন, ২০২০

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ  জেলা প্রশাসন সাতক্ষীরার ব্যবস্থাপনায় জেলা প্রশাসক সাতক্ষীরা এস এম মোস্তফা কামাল এর নির্দেশনায় সাতক্ষীরা সদর উপজেলার করোনা আক্রান্ত ৭ ব্যক্তির বাড়িতে উপহার পাঠানো হয়।

সাতক্ষীরা সদর ইউএনও দেবাশীষ চৌধুরী কর্তৃক বৃহস্পতিবার রাতে, সাতক্ষীরা সদরের কাটিয়া, পলাশপোল, দেবনগর ভোমরায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী (৪ কেজি আম, ১ কেজি মাল্টা, ১০০টি লিচু, ১ ডজন ডিম, ২০০ গ্রাম গুড়ো দুধ, ৫ হালি কাগুচি লেবু, ২৫০ গ্রাম চা, ৫০০ গ্রাম আদা, ১০০ গ্রাম লবঙ্গ, ১০০ গ্রাম দারুচিনি ও ১ টি হুইল সাবান) পৌছে দেওয়া হয়েছে।

উপহার সামগ্রী পেয়ে করোনা আক্রান্তকারীরা প্রধানমন্ত্রী এবং জেলা প্রশাসক সাতক্ষীরাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। উক্ত উপহার সামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য অফিসের মেডিকেল টেকনোলোজিস্ট মোঃ ফারুক হাসান, স্বাস্থ্য পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম, স্বাস্থ্য সহকারী মেহেদী হাসান তপু ও আবু রাশেদ প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT