ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আসাদ খন্দকার,সাঘাটা(গাইবান্ধা) আসাদ খন্দকার,সাঘাটা(গাইবান্ধা) Clock বুধবার রাত ০৯:৩৮, ২ সেপ্টেম্বর, ২০২০

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে গত বুধবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত শিশুরা হলো, দীঘলকান্দি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে হাসান উল্যা (৫) ও কামালেরপাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামের শামীম মিয়ার একমাত্র ছেলে সিফাত মিয়া (৪)।

সাঘাটার হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, সিফাত তার নানা বাড়ি দীঘল কান্দি গ্রামে বেড়াতে গিয়ে বুধবার সকালে হাসান উল্যার সাথে খেলতে গিয়ে দুজনেই নিখোঁজ হয়। তাদের পরিবারের লোকজন অনেক খোঁজা-খুঁজির পর দুপুরে যমুনার তীরবর্তী এলাকায় পানিতে তাদের দু’জনার পায়ের সেন্ডেল দেখে সন্দেহ হয়।

পরে দু’জনকে উদ্ধার করে সাঘাটা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT