ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সহকারী শিক্ষক বিপ্লব কুমার দাস নড়াইল জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock সোমবার রাত ১০:২৪, ২৬ সেপ্টেম্বর, ২০২২

সহকারী শিক্ষক বিপ্লব কুমার দাস লোহাগড়া উপজেলা ও নড়াইল জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন।

তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার ৬৪ নং লুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

কাব-স্কাউট শাখায় বিশেষ অবদান রাখায় সহকারী শিক্ষক বিপ্লব কুমার দাসকে ২০২২ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত করেন কর্তৃপক্ষ।

লোহাগড়া উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) স্বপন কুমার বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবীর জানান, প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ নড়াইল জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন বিপ্লব কুমার দাস।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT