ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শ্রীমঙ্গলে স্বামীর হাতে স্ত্রী খুন

মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার Clock শুক্রবার রাত ১০:৫৫, ২ এপ্রিল, ২০২১

মৌলভিবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের সুরভী পাড়া আবাসিক এলাকায় এ খুনের ঘটনা ঘটে। নিহত স্ত্রী হলেন সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মৃত আজিজুর রহমানের ছোট মেয়ে মোছাঃ সাহিমা আক্তার (১৯) ও ঘাতক স্বামীর বাড়ি হলো হবিগঞ্জ জেলার সুলতানশী এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে মাসুম (২৪)। সে পেশায় একজন কসাই পাশাপাশি সিএনজিও চালাতো বলে জানা যায়।

শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির জানান,শহরের সূরভী পাড়া এলাকায় কাউসার লন্ডনীর বাসায় সাহিমার বড় বোন হালিমা আক্তার ভাড়াটিয়া হিসেবে থাকতেন সেই সুবাদে ঘাতক স্বামী গত শনিবার তার স্ত্রীকে নিয়ে সেই বাসায় বেড়াতে আসেন। এদিকে সাহিমার নিকট তাদের সম্পতি বিক্রয়ের টাকা ছিল। মাসুম তার বাড়ীতে ঘর বানানোর জন্য স্ত্রীর নিকট টাকা চাইলে তিনি টাকা দিতে অনীহা জানালে এ নিয়ে রাতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি হলে ওই রাতেই মাসুম সাহিমাকে নিয়ে  হবিগঞ্জে তার বাড়িতে যেতে চাইলে,সাহিমা পরের দিন সকালে যাবে বলে মত প্রকাশ করলে মাসুম রেগে গিয়ে সাহিমাকে ছুরি দিয়ে বুকে ও হাতে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সাহিমা মাটিতে লুটিয়ে পড়লে তাৎক্ষণিক তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে ঘটনার পর ঘাতক স্বামী পালানোর চেষ্টা করলে সাহিমার আত্মীয় স্বজনদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটকের চেষ্টা করেন।পরে টহল পুলিশের একটি দল এগিয়ে আসলে তাকে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় নিহত সাহিমার বোন হালিমা আক্তার বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামী মাসুমকে রাতেই পুলিশ আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে ঘাতক স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT