ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

রাতের আঁধার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০১:০৪, ১৭ এপ্রিল, ২০২১

অন্ধকার রাত 

মোঃ বুলবুল হোসেন 

প্রকৃতি খেলছে মরণ খেলা

বাহিরে গেলে যম,

ভয় নাই মানব বুকের মাঝে

সাহস কি তোমার কম।

পার্কের মাঝে ঘুরে বেড়াও

বন্ধুর সাথে আড্ডা,

মহামারী খুঁজছে তোমায়

মারো তুমি গাড্ডা।

ওদের দলে ভারী করতে

ছোঁয়াতে চাবে আরো,

নিজে বাঁচো অন্যকে বাঁচাও

 ধ্বংস না হয় কারো।

নিয়ম কারণ মেনে চলো

থাকো তুমি সুখে,

অন্ধকার রাত কেটে যাবে

 থাকবে না কেউ দুঃখে।

নতুন আশা সবার প্রাণে

সাহস সকলের হোক,

সকল মানব সইতে পারে

স্বজনহারার ঐ শোক।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT