ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মৌলভীবাজার পৌরনির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী অলিউর রহমান

মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার Clock শুক্রবার বিকেল ০৫:০২, ২৯ জানুয়ারী, ২০২১

বিএনপি চারদলীয় ঐক্য জোটের মেয়র প্রার্থী মো. অলিউর রহমান ২৯ জানুয়ারি শুক্রবার সকাল ১১ ঘটিকার সময়  মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এক লিখিত বক্তব্যে জানান, মৌলভিবাজার পৌরসভা নির্বাচনে সুষ্ঠু  কোন পরিবেশ নেই। নির্বাচনে থাকা মানে হামলা-মামলা ও সহিংস পরিবেশ সৃষ্টি হওয়া। এ প্রেক্ষাপটে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত  নিয়েছি।

এসময়, উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যুগ্ন-সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক,সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন,জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্বল,  ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহমদ তুয়েলসহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা।

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT