ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুমিল্লায় পুলিশের বড় অভিযান, ১০০ কেজি গাজাসহ আটক ৩, ফেনসিডিল তৈরীর কারখানা উদ্ধার

কুমিল্লা জেলা ২১৮২৩ বার পঠিত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বুধবার রাত ১০:৪৮, ২৪ মে, ২০১৭

কুমিল্লা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি দল আজ (২৪মে ২০১৭ইং) দুপুরের পর সদর দক্ষিণ উপজেলার গলিয়ারায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেনসিডিল, গাজা ও ফেনসিডিল তৈরির সরঞ্জাম উদ্ধারসহ ৩জন মাদক ব্যাবসায়ীকে আটক করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে,গতকাল মাদক দ্রব্যসহ একজন মাদক ব্যাবসায়ী আটক করে কোতয়ালী থানা পুলিশ, তার দেয়া তথ্যানুযায়ী পুলিশ  আজ দুপুর দেড়টায়  অভিযান চালিয়ে গলিয়ারা এলাকার একটি বাড়ি থেকে প্রায় ২হাজার বোতল ফেনসিডিল, ১০০কেজি গাজা ও ফেনসিডিল তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছ পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, গলিয়ারা এলাকার মো : রতন মিয়া, ইলিয়াস মিয়া ও বশির মিয়া।  এ বিষয়ে  মাদক দ্রব নিয়ন্রন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ছবি- পুলিশ সুপারের কার্য্যালয়, কুমিল্লা (২৪/০৫/১৭, বুধবার)




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT