ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মেঘনায় ধর্ষণ মামলায় গ্রেফতার ইউপি সদস্য দিপু

এইচএম দিদার,কুমিল্লা এইচএম দিদার,কুমিল্লা Clock রবিবার রাত ০৯:৫৩, ২৮ মার্চ, ২০২১

মেঘনা উপজেলার মানিকার চর ইউনিয়ন এর ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এক নারীকে জোরপূর্বক ধর্ষণ কারণে ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে।ধর্ষণ মামলার একমাত্র আসামী জহিরুল ইসলাম দিপুকে রোববার সকালে গ্রেফতার করে মেঘনা থানা পুলিশ।

মামলার এজহার বিবরনীতে জানা যায়, মানিকার চর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী মরিয়ম বেগম (৩২) এর সাথে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে ইউপি সদস্য জহিরুল ইসলাম দিপু।

ভুক্তভোগী এক সন্তানের জননী ঐ নারীকে হুমকিধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে আবারও ধর্ষণ করতে চাইলে তিনি (২৮ মার্চ) সোমবার মেঘনায় থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং–১০।

মেঘনা থানার উপ–পরিদর্শক (এসআই)  নাজিমউদ্দিন জানান,” ইউপি সদস্য জহিরুল ইসলাম দিপু‘কে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় গ্রেফতার দেখিয়ে আগামীকাল সোমবার তাকে জেলহাজতে প্রেরণ করা হবে,ভুক্তভোগী নারীকে মেডিকেল টেস্ট এর জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হবে।“




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT