ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মেঘনায় ইউপি সদস্যকে সমাজসেবামূলক কাজে বাধাদানের অভিযোগ

এইচএম দিদার,মেঘনা,কুমিল্লা এইচএম দিদার,মেঘনা,কুমিল্লা Clock শুক্রবার রাত ১১:০৩, ২ জুলাই, ২০২১

উপজেলার মানিকার চর ইউনিয়ন যুবলীগ এর সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো.জাকির হোসেন এর সহধর্মিণী সংরক্ষিত ইউপি সদস্য সফুরা আক্তারকে সমাজসেবামূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠেছে।

ইউপি সদস্য সফুরা আক্তার বলেন,”বুধবার বিকালে আমি জলার পাড় নয়াগাঁও গ্রামে সাধারণ মানুষের মাঝে আম বিতরণ করতে গেলে সেখানে আমাকে মানিকার চর ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান হারুন-অর-রশিদ এর ছেলে ইমু বাধা প্রদান করে। এতে আমি নিজের সম্মান রক্ষার্থে প্রতিবাদ করিনি।

তিনি আরও আমার স্বামী ইউনিয়ন যুবলীগ এর সভাপতি মো.জাকির হোসেন এবার এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাই প্রতিপক্ষের লোকজন আমার স্বামীর জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে বিভিন্নভাবে আমাদেরকে ধমিয়ে রাখার অপচেষ্টা করছে।”

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হারুন-রশিদ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান,”সফুরা আমার পরিষদ এর একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি আমাকে এ বিষয়ে কোনো জানান নি। বিষয়টি ভিত্তিহীন বলে আমি মনে করি। কারণ আমার জানা মতে আমার ছেলে ইমু এমন মন-মানসিকতার নয়।”




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT