মেঘনায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১
সজিব মিয়া, মেঘনা উপজেলা (কুমিল্লা)
সোমবার বেলা ১২:৫৭, ২ ফেব্রুয়ারী, ২০২৬
মেঘনা উপজেলার কাঠালিয়া নদীতে বালুবাহী নৌযান থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একজনকে আটক করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র, একটি ইঞ্জিনচালিত নৌকা ও ছিনিয়ে নেওয়া নগদ অর্থ জব্দ করা হয়েছে। তবে অভিযানের আগেই চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।
শুক্রবার সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের কাঠালিয়া নদীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লক্ষণখোলা গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে নাজির উদ্দিন (৩২) কে আটক করা হয়।


