ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় ৪০ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock মঙ্গলবার রাত ০৯:২৭, ৩০ নভেম্বর, ২০২১

ভোলার দৌলতখান উপজেলায় ৪০ পিছ ইয়াবাসহ মো. হানিফ (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল সোয়া ২ টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কলিম পাটওয়ারী বাড়ির পূর্ব পাশে নারায়নের বসত ঘরের উত্তর পাশে বাংলাবাজার সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মো. হানিফ উপজেলার চরখলিফা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে  চরখলিফা এলাকার মৃত্যু আঃ করিমের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কলিম পাটওয়ারী বাড়ির  পূর্ব পাশে নারায়নের বসত ঘরের উত্তর পাশে বাংলাবাজার সড়কের উপর তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে দৌলতখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT