ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় ২৮৩০ পিছ ইয়াবাসহ এক যুবক আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock সোমবার রাত ০১:০৬, ৫ সেপ্টেম্বর, ২০২২

ভোলার ইলিশায় ২৮৩০ পিছ ইয়াবাসহ; মেহেদী হাসান (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৪ সেপ্টেম্বর)) সকাল ৭টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটের পল্টুনের উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত মেহেদী হাসান ঝালকাঠী জেলার কাঠালিয়া থানার পাটিখালঘাট ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের আলম তালুকদারের ছেলে। পুলিশ জানিয়েছেন সে আন্ত: জেলা মাদক কারবারী।

ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম আজম এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে; মেহেদী হাসান নামের এক যুবকের ব্যাগ তল্লাশী করে ২৮৩০ (দুই হাজার আটশত ত্রিশ) পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT