ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় যাত্রীবাহী বাস থেকে চার ঝুড়ি সামুদ্রিক মাছ জব্দ

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শনিবার রাত ০২:০৮, ২ জুলাই, ২০২২

ভোলার বাংলাবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে চার ঝুড়ি সামুদ্রিক মাছ জব্দ করেছে মৎস্যবিভাগ। শুক্রবার (১ জুলাই) সকালে এসব মাছ জব্দ করা হয়।

জব্দকৃত মাছের মধ্যে সামুদ্রিক কই, সুরমা ও মাইট্রাসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে।

ভোলার দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে মৎস্য বিভাগের একটি টিম বাংলাবাজার এলাকায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে চার ঝুড়ি সামুদ্রিক মাছ জব্দ করেন।

তবে মাছের সাথে কাউকে আটক করা যায়নি। পরে এসব মাছ ৪৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে ইলিশসহ সকল প্রজাতির মাছ ধরা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ বলে মৎস্য কর্মকর্তা জানান।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT