ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় পুকুরের পানিতে ডুবে ১ শিশুর মর্মান্তিক মৃত্যু

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock বৃহস্পতিবার রাত ০৯:১৩, ৩০ জুন, ২০২২

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মোনায়েম (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(৩০ জুন) দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ গ্রামের আজহার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোনায়েম ওই এলাকার সিরাজ মিস্ত্রি বাড়ির প্রবাসী আবু জাহেরের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার নূরানী শাখার শিক্ষার্থী।

পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার মাদ্রাসা ছুটি শেষে বাড়ি আসে শিশু মোনায়েম। এরপর কিছু না বলেই বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সে। পরে এক ছেলে বাড়ি এসে খবর দেয় মোনায়েম পানিতে ডুবে গেছে। খবর শুনে পরিবারে সদসরা দ্রুত ছুটে গিয়ে মোনায়েমকে পানিতে ভাসতে দেখে।

স্বজনেরা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT