ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় পঞ্চশ পিছ ইয়াবাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock রবিবার রাত ০৯:৪৫, ২১ ফেব্রুয়ারী, ২০২১

ভোলার দৌলতখান উপজেলায় ৫০ পিছ ইয়াবাসহ মো. আমির হোসেন (৩০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার(২১ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩ টার দিকে দৌলতখান পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররকৃত মো. আমির হোসেন দৌলতখান পৌরসভা ৩ নং ওয়ার্ডের মুত হাবিবুর রহমানের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান,রোববার বিকাল সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, ভোলা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) (নিঃ) মো. আসাদুজ্জামান খান ও সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে, দৌলতখান পৌরসভা ৩নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. আমির হোসেন নামের এক যুবককে ৫০ পিছ ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে দৌলতখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT