ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভূরুঙ্গামারীতে ‘ভাসানী যুব সমবায় সমিতি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার বিকেল ০৫:২৫, ১ মার্চ, ২০২০

মোঃ মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গঠিত ভাসানী যুব সমবায় সমিতির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় তিলাই ইউনিয়নের কালাচান মোড়ে সমিতির কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতী মনিরুজ্জামান খান ভাসানী। বিশেষ অতিথি ছিলেন ইউনুস আলী। সভায় সভাপতিত্ব করেন ভাসানী যুব সমবায় সমিতির সভাপতি সুরুজ্জামান।
আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন শ্রেণি পেশার ৩০জন যুবক সমিতিটি প্রতিষ্ঠা করে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT