ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভূরুঙ্গামারীতে বিজিবি ও বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে বিজিবি ও বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৯:৩৯, ১০ নভেম্বর, ২০১৯

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে ভূরুঙ্গামারী উপজেলার লালমনিরহাট ১৫ বিজিবি’র আওতাধীন বাগভান্ডার বিওপিতে বিজিবি ও বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বৈঠকে বিজিবি রংপুর রিজিওন কমান্ডার ও আইজি বিএসএফ গৌহাটি ফ্রন্টিয়ার কমান্ডার পর্যায়ে সাড়ে ৩ ঘন্টা ব্যাপি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবি’র পক্ষে ১০ সদস্যের দলে নেতৃত্ব দেন রংপুর উত্তর-পশ্চিম রিজিওন সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল বেনজীর আহমদ (এএফডব্লিউসি, পিএসসি) এবং ভারতীয় বিএসএফ গৌহাটি ফ্রন্টিয়ার’র ১৭ সদস্য দলের নেতৃত্ব দেন আইজি শ্রী পিযুশ মরদিয়া (আইপিএস)।

এসময় সৌহার্দপূর্ণ সম্পর্ক উন্নয়নে বিজিবি ও বিএসএফ সদস্যদের সমন্বয়ে যৌথভাবে মোটর বাইক র‌্যালী, পথসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত হয়।

পাশাপাশি বৈঠকে পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। লালমনিরহাট ১৫ বিজিবি শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি অবগত করেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT