ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভূরুঙ্গামারীতে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বৃহস্পতিবার রাত ১০:৪৪, ২ জানুয়ারী, ২০২০

 

মোঃ মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে উপজেলার থানা রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন (বাবু) আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আতিকুর রহমান আপেল শিকদারের সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপির সভাপতি কাজি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহীন শিকদার ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা তাদের আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ার পার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

 

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT