ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভূরুঙ্গামারীতে চড়া দামে লবণ বিক্রি ৫৫ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে চড়া দামে লবণ বিক্রি ৫৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ১০:৪২, ২০ নভেম্বর, ২০১৯

মোঃ মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লবণের দাম বৃদ্ধির গুজব রোধে অভিযান চালিয়ে ২
ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাগফুরুল হাসান আব্বাসী বাসস্ট্যান্ডের
কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন। এসময় লিমন ষ্টোরে নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে লবণ বিক্রির সত্যতা মেলায়
স্বত্বাধিকারী ফরিদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। লিমন ষ্টোরে ৩০ টাকার লবণ ৮০ টাকা দরে বিক্রি করা হয়েছিল।
এছাড়া পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে ৩০ টাকার লবণের দাম ৬০ টাকা চাওয়ায় নুরুল ইসলামকে ৫ হাজার টাকা
জরিমানা করা হয়।
অপরদিকে সাধারণ জনতা ১২০ কেজি লবণ আটক করে প্রশাসনের নিকট হস্তান্তর করে। জানা যায় লবণগুলো মজুদ করার উদ্দেশ্যে নিয়ে
যাওয়া হচ্ছিল।
এছাড়া মঙ্গলবার রাতে উপজেলার জয়মনিরহাট বাজারে নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে লবণ বিক্রি করার অভিযোগে
ভূরুঙ্গামারী থানা পুলিশ আব্দুল কুদ্দুস (৩৫) ও দুলাল সাহা (৫০) নামের দুই ব্যবসায়ীকে আটক করে। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT