ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বিষন্নতা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০১:০৩, ২২ এপ্রিল, ২০২১

জীবন বিষণ্নতা

মোঃ বুলবুল হোসেন

 

জীবনে আজ বিষন্নতা

পিছন স্মৃতি রঙিন,

এখন স্বপ্ন মরীচিকা

নতুন স্বপ্ন মোড়ানো।

 

জীবন যাচ্ছে জোয়ার ভাটায়

কখনো বৃষ্টির জল,

জ্যোৎস্না রাতে আলো ছায়া

কখনো নয়নজল।

 

মনে পড়ে সোনালী দিন

সূর্যের মতো উজ্জ্বল,

সত্যি জীবন অন্ধকারে

চোখে জমানো জল।

 

ভালো থাকার ইচ্ছেটুকু

বলে তুই পারবি না,

আপন যারা ভুলে মায়া

 বেলা শেষ হবে না।

 

দিনের শেষে ফিরে নীড়ে

লাগে বড় একা,

আশাহীন দীপশিখার মাঝে

স্বপ্ন অতিবোকা।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT