ঢাকা (দুপুর ১:৪৩) বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

মোঃ শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল মোঃ শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock রবিবার ১২:৫৫, ১৯ জুন, ২০২২

টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মিলাদ মাহফিল দোয়া ও কামনা করেছে নাগরপুর উপজেলা যুবদল।

উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে যুবদলের আহবায়ক মো. ফনির হোসেন ভুইয়া সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম(দিপন) মোল্লা এর সঞ্চালনায়, এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আহমেদ আলী(রানা), নাগরপুর উপজেলা সেচ্ছাসেবক দল এর সদস্য সচিব মো. জিহাদ হোসেন(ডিপটি), ছাত্রদলের আহবায়ক মীর মাহবুব রাসেল, সদস্য সচিব মো. মনির সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম করা হয় ও যুবদলের পক্ষ থেকে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় দেশমাতা বেগম জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ প্রেরণের আবেদন জানায় উপস্থিত বক্তারা। মহান আল্লাহ কাছে চেয়ারপারসনের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করেন সকলে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT