ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বান্দরবানে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৩ টি দোকান

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,বান্দরবান সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,বান্দরবান Clock বৃহস্পতিবার বিকেল ০৪:৪৪, ২৪ ডিসেম্বর, ২০২০

বান্দরবান সদর বাজারের কেএসপ্রু মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৩টি দোকান। আর এই ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের তথ্য সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল .১৫ মিনিটে বাজারের কেএসপ্রু মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হলে পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। এতে করে মোট ১৩টি দোকান পুড়ে যায়। অগ্নিকান্ডে একটি ওষুধের দোকান, একটি লাইব্রেরী, ৩টি মুদি দোকানসহ কয়েকটি ইলেকট্রনিক মেশিনারীর দোকান পুড়ে যায়।

এদিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পরে সেনাবাহিনী, পুলিশ, রেডক্রিসেন্ট স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে, প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।

বান্দরবান ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাে. কামাল উদ্দিন ভুইয়া জানান, প্রাথমিক ভাবে ১৩টি দোকান পুড়ে যাওয়ায় তথ্য পাওয়া গেছে তবে আগুনের ক্ষয়ক্ষতির সঠিক পরিমান তদন্ত সাপেক্ষে জানা যাবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT