ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

পীরগাছায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

রংপুর জেলা ২৬৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার বিকেল ০৫:৩৮, ৭ মে, ২০২০

পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ   রংপুরের পীরগাছায় করোনা পরিস্থিতিতে গরীব, দুস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। আজ (৭ মে) বৃহস্পতিবার দুপুরে পীরগাছা বাজারস্থ রনজু হাজীর চাতালে যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে ৯৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধান, যমুনা ব্যাংক এর রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান মঞ্জুরুল আহসান শাহ, রংপুর ব্রাঞ্চের ম্যানেজার রাইসুল কবির, পীরগাছা শাখা ম্যানেজার অভিজিৎ কুমার বর্মন, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, ইউনিয়ন সভাপতি আলহাজ্ব রনজু মিয়া, জাপা নেতা লুৎফর রহমান, উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব আরিফুজ্জামান আরিফ প্রমুখ।

উপজেলার ৯টি ইউনিয়নের এসব পরিবারের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT