ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নোয়াখালী সেনবাগে ভয়াবহ অগ্নিকান্ডে ছাতার পাইয়া পূর্ব বাজার পুড়ে ছাই

রিয়াজ উদ্দিন রুবেল,নোয়াখালী রিয়াজ উদ্দিন রুবেল,নোয়াখালী Clock রবিবার রাত ১১:১৩, ৬ সেপ্টেম্বর, ২০২০

নোয়াখালী সেনবাগ উপজেলার ছাতার পাইয়া পূর্ব বাজারে আগুন লেগে প্রায় ১৫ টি দোকান পুড়ে ছাঁই। আজ ৬ সেপ্টেম্বর (রবিবার) দুপুর আনুমানিক ২ টার সময় আগুনের সূত্রপাত ঘটে। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ২ টারর সময় ছাতার পাইয়া পূর্ব বাজারের লন্ড্রি দোকান থেকে আগুন লাগতে দেখা যায়। আগুন দেখে চারপাশ থেকে সবাই এসে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়লে আশেপাশের বাকি দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। মোবাইল দোকান, মুদি দোকান, কাপড় দোকান, বেকারি দোকান, ঔষধের দোকানসহ ১৫ টি দোকান পুড়ে যায়।

ফায়ারসার্ভিসের সোনাইমুড়ী ইউনিট,বেগমগঞ্জ ইউনিট ও সেনবাগ ইউনিটের প্রায় দু-ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT