ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

মো:শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল মো:শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock শনিবার রাত ০১:৩৮, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৮ ফেব্রুয়ারী শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাজাহান সাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটির সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তী।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সাবেক যুগ্ম আহবায়ক মো. শরীফ উদ্দিন আরজু, জাসসাস কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহবায়ক মো. শরিফুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান হবি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান( রানা)।

আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা যুবদলের আহবায়ক মনির হোসেন ভূঁইয়া এবং সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম দিপন মোল্লা, সহবতপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মো: তোফায়েল আহমেদ মোল্লা এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT