ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধান কেটে বাড়ি ফেরার পথে কৃষকের মৃত্যু

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার দুপুর ০২:২৬, ৮ মে, ২০২০

মোরশেদ আলম, যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে ক্ষেতের কাটা পাকা ধান কাঁধে করে নিয়ে বাড়ি ফেরার পথে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়েঙ্গা গ্রামে। এলাকাবাসী জানায়, উপজেলার বড়েঙ্গা গ্রামের মৃত বাহের আলী সরদারের ছেলে কৃষক মোসলেম উদ্দিন সরদার (৫৫) ক্ষেতের কাটা পাকা ধান কাঁধে করে নিয়ে বাড়ি ফেরার সময় পড়ে মারা যান। কৃষক মোসলেম উদ্দিন সরদারের ছেলে আলমঙ্গীর হোসেন বলেন, তিনিও তার বাবার সঙ্গে মাঠ থেকে ধান নিয়ে এসে বাড়ির পাশে পালা দিচ্ছিলেন ওই সময় কাঁধে করে ধান আনার সময় পথে পড়ে মারা যান। ধান নিয়ে ফেরার পথে পড়ে কৃষক মারা যাওয়ায় তার পরিবারের সদস্যদের ভেতর আহাজারি শুরু হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT