ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নিহত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock রবিবার রাত ০৩:০২, ৩০ সেপ্টেম্বর, ২০১৮

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঠাকুরগাঁও সদর উপজেলার ১০নং জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রুহুল আমিন(২৩) নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রী কলেজের সামনে মহেন্দ্র’র চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
নিহত রুহুল আমিন সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোঃ রশিদুল এর ছেলে।
এ ঘটনায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে এলাকাবাসি।পরে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
এসময় উত্তেজিত জনতা ঘাতক মহেন্দ্রটি ভাংচুর করে আগুন জ্বালিয়ে দেয়।
স্থানীয় এলাকাবাসিরা জানায়, আজ সন্ধ্যায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের শিবগঞ্জ ডিগ্রী কলজের সামনে একটি  মহেন্দ্র মটরসাইকেল আরোহী রুহুল আমিনকে চাপা দেয়।এতে মহেন্দ্রর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী রুহুল আমিন মারা যায়। এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নিহত

নিহত মোঃ রুহুল আমিন(২৩)

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT