ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি Clock শুক্রবার দুপুর ০২:০৯, ২৮ অক্টোবর, ২০২২

সীমান্তবর্তী জনসাধারনের স্বাস্থ্য সেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র ব্যবস্থাপনায় এই স্বাস্থ্য সেবা প্রদাণ করা হয়।

 

বৃহস্পতিবার রাতে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়- ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন বিভিন্ন সীমান্তে বিভিন্ন সময় সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী নারী-শিশু-পুরুষদের স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসা প্রদাণ করে আসছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চরআষারিয়াদহ ইউনিয়নের ডিএমসি গ্রামের বিভিন্ন বয়সীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ করেছে ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় গঠিত মেডিকেল টিম।

 

এদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পর্যন্ত চলা মেডিকেল ক্যাম্পে ১৭২ জন গরীব দু:স্থ্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ ও ঔষধ সরবরাহ করা হয়।

 

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরীরা দায়িত্ব পালন করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবা ও সুরক্ষাসহ ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ড বজায় রাখবে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ

ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT