ঢাকা (সকাল ১০:২০) শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

চাঁপাইনবাবগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবা ছেলে গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবা ছেলে গ্রেফতার

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ Clock শনিবার সকাল ১০:৪৬, ১৩ মে, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী আরিফ ও তারেককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি মাদক বিরোধী দল। সম্পর্কে তারা বাবা-ছেলে। বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় অভিযানে তাদের কাছ থেকে ৯০ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠান পাড়ার মৃত মিলিয়ারা ও মৃত সলেমান মন্ডল ওরফে কালুর ছেলে আরিফ আলী (৪১) ও একই এলাকার বেবী বেগম ও আরিফ আলীর ছেলে তারেক আলী (১৮)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার মাদকসহ ২ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে এসআই অনুপ কুমার সরকার ও এসআই মশিউর রহমানসহ ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠান পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ৯০ গ্রাম হেরোইন ও ২ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফ ও তার ছেলে তারেককে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT