ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জের কামালপুর সীমান্তে মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের কামালপুর সীমান্তে মাদক উদ্ধার

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার সকাল ১১:৪৫, ৮ মে, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক হেরোইন ও ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। তবে অভিযানে কাওকে আটক করতে পারেনি বিজিবি-৫৯।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৬ মে) দিবাগত গভীর রাত ১১ টায় ব্যাটালিয়নের কামালপুর বিওপির হাবিলদার মো. জিয়াউর রহমানের নেতৃত্বাধীন একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৮/৩ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় চোরাকারবারীরা মাদক নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে টহল দল কর্তৃক ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে মালিকবিহীন ২ কেজি ১ শত গ্রাম হেরোইন এবং ৫ হাজার ৭ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT