ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

চরফাশনে বিএনপি’র মেয়রপদে মনোনয়নপত্র সংগ্রহ

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock সোমবার রাত ০১:১৯, ১ ফেব্রুয়ারী, ২০২১

আসন্ন পৌরসভা নির্বাচনে ৫ম ধাপে মেয়র পদে ভোলার চরফ্যাশন পৌরসভায় বিএনপি’র মনোনিত মেয়র প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবিরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার(৩১ জানুয়ারী) বিকাল সাড়ে ৩ টার দিকে চরফ্যাশন উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো.রফিকুল ইসলামের কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বিএনপি’র মনোনিত ধানের শীষ প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবিরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন চরফ্যাশন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো.মমিনুল ইসলাম ভূটেুা, চরফ্যাশন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শাহীন,ওসমানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.শাহাবুদ্দিন মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক মো. হাবিব ও চরফ্যাশন পৌর বিএনপি’র  ১নং ওয়ার্ডের সহ-সভাপতি মো.লোকমান।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারী চরফ্যাশন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ৪ ফেব্রুয়ারী যাচাই-বাছাই। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারী ও প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারী ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT