ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ১৭

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার রাত ০৮:৩৮, ৫ অক্টোবর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গোমস্তাপুর থানা পুলিশের বিশেষ অভিযান হয়েছে। সোমবার রাতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ওয়ারেন্টভূক্ত ১৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- নজরুল ইসলাম, ফয়েজ, নাজমুল হক, জসিম উদ্দিন, নাদিম কালু, মোয়াজ্জেম হোসেন রিপন, আব্দুল কাইয়ুম, কামাল হোসেন মরু, আনারুল ইসলাম, শফিকুল ইসলাম, বিশাল, ফয়সাল, রাজু আহম্মেদ, জাইদুল ইসলাম, রোকসানা বেগম, আনারুল ইসলাম এবং মুসলেমা বেগম।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) দিলীপ কুমার দাস জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজমের তত্ত্বাবধানে গোমস্তাপুর থানার ওসির নেতৃত্বে পুলিশের ৩টি চৌকস টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব আসামিদের গ্রেফতার করে।

আটককৃত আসামিদের মধ্যে ৯ জন বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এবং ৮ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত। গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT