ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গোমস্তাপুরে পিইসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার ১২:১৪, ৫ ডিসেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর শেখ রিয়াজউদ্দিন বিশ্বাস প্রি-ক্যাডেট স্কুলের পিইসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলী, রহনপুর পৌরসভার প্যানেল মেয়র জাহানারা পারভীন প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের লেখাপড়ায় মনোযোগী হয়ে পরীক্ষায় সফলকাম হবার আহ্বান জানান।

আলোচনা শেষে পিইসি পরীক্ষার্থীদের প্রতিষ্ঠান হতে পরীক্ষার সামগ্রী তুলে দেন অতিথিরা।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT