ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রামে শুটারগানসহ মাদক ব্যবসায়ী আটক ১

মাদকসহ আটককৃত আসামী
মাদকসহ আটককৃত আসামী

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৮:৫১, ৫ জানুয়ারী, ২০২০

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজার থেকে মনছুর আলী (৩৭) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর র‌্যাব-১৩।গ্রেফতারকৃত মনছুর আলী উপজেলার গজেরকুটি গ্রামের আমিন উদ্দিনের ছেলে।শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজার থেকে মনছুর আলীকে রংপুর র‌্যাব-১৩ গ্রেফতার করে বলে জানা যায়। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানান।পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়।র‌বিবার (৫ জানুয়া‌রি) সকালে মাদক ব্যবসায়ী মনছুর আলী‌কে ফুলবাড়ী থানায়  হস্তান্তর করা হয়।

ফুলবাড়ী থানার (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার মনছুর আলীর বিরু‌দ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তা‌কে জেল হাজতে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT