ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock মঙ্গলবার বেলা ১২:৫১, ১ সেপ্টেম্বর, ২০২০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রপাতে আরিফ হোসেন (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার(০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বানিয়াটারী এলাকায়। নিহত আরিফ হোসেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূূূূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বৃষ্টি আসায় কারণে চর-কুটিবাড়ীতে শ্যালো মেশিনটি পলিথিন দিয়ে ঢাকতে গিয়ে নীলকমল নদীতে কলার ভেলায় করে যাওয়ার পথেই বজ্রপাতের ঘটনা ঘটে।বজ্রপাতে নীলকমল নদীতে পড়ে যায়।ঘটনাস্থলে থাকা কয়েকজন লোক এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT