ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

উলিপুরে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

ইয়াবা ও গাঁজাসহ আটককৃত আসামী
ইয়াবা ও গাঁজাসহ আটককৃত আসামী

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ১১:৩৬, ১৩ ডিসেম্বর, ২০১৯

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামে উলিপুরে ১৫পিস ইয়াবা, ৫ পুড়িয়া গাঁজা ও একটি মোটর সাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।জানা গেছে, বুধবার রাতে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর মুন্সিরকুটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫পিস ইয়াবা, ৫ পুড়িয়া গাঁজা ও একটি মোটর সাইকেলসহ দিলীপ কুমার বর্মন (৩০) ও মাহমুদুল হাসান স্বপন (২৬)কে আটক করে থানা পুলিশ।আটক দিলীপ কুমার বর্মন উপজেলার ধরনিবাড়ী ইউনিয়নের মধুপুর মাষ্টারপাড়া এলাকার কালিপদ বর্মনের পুত্র।এবং মাহমুদুল হাসান স্বপন একই এলাকার শাহজাহান মাষ্টারের পুত্র।

বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) উলিপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি)  মোয়াজ্জেম হোসেন জানান, আটক দু’জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল- হাজতে পাঠানো করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT