ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ইচ্ছে

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০১:৫৬, ৬ এপ্রিল, ২০২১

ইচ্ছে করে 

মোঃ বুলবুল হোসেন

মনটা আমার ছুটে চলে

আমার প্রিয় গাঁয়,

মাঠের পাশে প্রিয় নদী

ঝিনাই বয়ে যায়।

নদীর ধারে বটের ছায়ায়

বসে বিকেল বেলা,

নদীর স্রোতের মাঝে দেখি

আলো ছায়ার খেলা।

দূরের আকাশে চাঁদ তারা

বাঁশ বাগানে ঝুলে,

দেখবি যদি ছুটে আয় না

জোনাকি জ্বলে।

সবুজ ফসল দিগন্ত জুড়ে

জুড়াই মোর প্রাণ,

মধুর সুরে পাখি বলে

মাঠে পাকা ধান।

বিলের ধারে সবুজে ঘেরা

 আমার ছোট্ট গাঁয়,

শরীল আমার শীতল হবে

নির্মল দক্ষিণা বায়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT